বড়লেখায় ষাটমাকণ্ঠ পত্রিকার ব্যতিক্রমী মৌসুমি ফল উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বড়লেখায় ষাটমাকণ্ঠ পত্রিকার ব্যতিক্রমী মৌসুমি ফল উৎসব

  • শনিবার, ২১ জুন, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখায় ষাটমাকণ্ঠ পত্রিকার উদ্যোগে শুক্রবার বিকেলে ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারি সব মৌসুমি ফলের ঝলক। রঙে রঙে সাজে পুরো প্রাঙ্গণ। সবুজ কাঁচা আম আর হলুদ পাকা আমের ঘ্রাণ, কাঁঠালের তীব্র সুবাস, লিচুর টক-মিষ্টি সৌন্দর্য, জামরুলের আভিজাত্য, জাম আর আনারসের মনভোলানো গন্ধে ফল উৎসবে সৃষ্টি হয় এক অভূতপূর্ব পরিবেশ ।

ষাটমাকন্ঠের কার্যলয়ে ষাটমা মিডিয়া লিমিটেড আয়োজনে উৎসবটি স্থানীয় মানুষের মাঝে যেমন উচ্ছ¡াস ছড়িয়েছে, তেমনি ফলভিত্তিক সচেতনতাও ছড়িয়ে দিয়েছে।

Manual2 Ad Code

বাঙালির গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িত এই ফলগুলো যেন নতুন করে মানুষের মাঝে প্রাণ ফেরায়। ফলের ঝুড়িগুলোতে সাজানো ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, লটকন, আনারস, তাল, জামরুল, কটবেল, করমচা, আমড়া, গুটিজাম, কাউফল, ডেউয়া ফল, সব মিলিয়ে যেন প্রকৃতি তার সকল রঙ মেলে ধরেছিল একসাথে।

Manual1 Ad Code

ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জুড়ী টিএন খানম কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, জুডী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নিয়াজ উদ্দিন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, নতুন বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, ষাটমাকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আশফাক আহমদ, উপজেলা স্কাউট লিডার হালিমতুন সাদিয়া লিলি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উপজেলা নিসচা’র সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews