বিএসএফের পুশইন- বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বিএসএফের পুশইন- বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি আটক

  • সোমবার, ২৩ জুন, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখার বিজিবি লাতু বিওপির আওতাধীন কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার ভোরবেলা শিশু ও নারীসহ ১২ জন রোহিঙ্গা মুসলমান এবং ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ এদেরকে জোর করে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে। সকাল ন’টার দিকে এলাকাবাসির সহযোগিতায় বিজিবি তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, পরিচয় সনাক্তের পর এদেরকে থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গত ২ মাসে বিএসএফ পাঁচ শতাধিক অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে পুশইন করেছে।

Manual3 Ad Code

এলাকাবাসী ও স্থানীয় উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকাল ন’টার দিকে সীমান্তবর্তী কুমারসাইল গ্রামের লোকজন জানান, তাদের গ্রামে ক্লান্ত, বিমর্ষ ও বিপর্যস্ত চেহারায় বেশ কয়েকজন নারী-পুরুষ ও শিশু ঘুরাফেরা করছে। কথাবার্তায় কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান মনে হওয়ায় লোকজন তাদেরকে আটক করে তাকে (ইউপি চেয়ারম্যান) ও স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে পরিচয় সনাক্তের পর তাদেরকে থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে বিজিবি।

Manual8 Ad Code

এব্যাপারে জানতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এজন্য তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান সোমবার বিকেল পাঁচটায় জানান, শুনেছেন বিএসএফের পুশইনকৃত ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি আটক করেছে। বিজিবি এখনও তাদেরকে থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!