বর্ষার নিটারের ক্যাফের মাঠ অচল : খেলাধুলা করতে বাধ্য হয়ে যেতে হয় ক্যাম্পাসের বাইরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

 বর্ষার নিটারের ক্যাফের মাঠ অচল : খেলাধুলা করতে বাধ্য হয়ে যেতে হয় ক্যাম্পাসের বাইরে

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

Manual5 Ad Code
নিটার প্রতিবেদন ::
ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর থিয়েটার সংলগ্ন মাঠটি “ক্যাফে ফিল্ড” নামে পরিচিত। বছরের শুকনা মৌসুমে এই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন শরীরচর্চামূলক কার্যক্রমে অংশ নিতে পারলেও বর্ষা এলেই রূপ নেয় ভিন্ন চিত্রে।
প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতেই মাঠজুড়ে জন্ম নিয়েছে হাঁটু সমান ঘাস। কাদা পানিতে জমে থাকা মাঠ এখন অনেকটাই ধানক্ষেতের মতো। এতে করে মাঠটি হয়ে উঠেছে সাপসহ নানা সরীসৃপের নিরাপদ আবাসস্থল। ফলে শিক্ষার্থীরা মাঠে প্রবেশ করা তো দূরের কথা, কাছ দিয়ে চলাচল করতেও অনেকে ভয় পান।
প্রায় ১৫০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি নির্ধারিত খেলার মাঠ তাও একটি বর্ষাকালে ব্যবহারযোগ্য না থাকায় শিক্ষার্থীদের অনেক সময় বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে গিয়ে খেলাধুলা করতে হচ্ছে।
একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, মাঠটিতে যদি পর্যাপ্ত পরিমাণ বালু ফেলে ভরাট করা হয় এবং নিয়মিত পরিচর্যা ও ড্রেনেজের ব্যবস্থা রাখা হয়, তাহলে এটি সারা বছরই খেলার উপযোগী থাকবে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, কর্তৃপক্ষ অচিরেই বিষয়টি আমলে নেবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
প্রতিষ্ঠানের খেলার মাঠের এমন অবস্থা শুধু স্বাস্থ্যচর্চার ক্ষেত্রেই নয়, বরং মানসিক স্বাস্থ্যের দিক থেকেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন অনেক শিক্ষার্থী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!