পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান- বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান- বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • বুধবার, ২৫ জুন, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখার দুর্গম এলাকায় রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালিয়ে সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ি ইফসুফ উদ্দিনকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে প্রায় দেড়ঘন্টা ওঁৎ পেতে বসত বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

গ্রেফতার মাদক ব্যবসায়ি ইউসুফ উদ্দিন ষাটমারপাড় গ্রামের মৃত শরবত আলীর ছেলে। বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, সীমান্ত এলাকার বাসিন্দা ইউসুফ উদ্দিনকে সরকারের একটি বাহিনী সীমান্তের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সোর্সের দায়িত্ব প্রদান করে। প্রায় ২৩ বছর ধরে সোর্সের আড়ালে সে নিজেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সোর্স পরিচয়ে বিভিন্ন লোকজনকে হয়রানীরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় এলাকায় হয়ে ওঠে সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামি ইউসুফ উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁিক নিয়ে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার ও তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!