জুড়ীতে পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে : আহত দুই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে পিকআপ-মোটর সাইকেল সংঘর্ষে : আহত দুই

  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি:  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মটর সাইকেল-পিকআপ সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের নোয়াব আলীর পুত্র ফৈরদৌস আহমদ(২৫) ও একই গ্রামের ধন মিয়ার পুত্র নাবিল আহমদ(২৪)। মুমূর্ষু অবস্থায় তাদেরকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। ঘটনাটি আজ ১৬ ই অক্টোবর শুক্রবার বিকাল আনুমানিক ৫ টায় জুড়ী -কুলাউড়া সড়কে শাহ খাকী( রঃ) আলিম মাদ্রাসা সংলগ্ন তেতৈরতল নামক স্হানে ঘটেছে।সরেজমিন জানা যায়, মটর সাইকেল আরোহী ফেরদৌস ও নাবিল কুলাউড়া হতে জুড়ীতে যাবার পথে জুড়ী হতে আসা একটি পিকআপ গাড়ী রাস্তার বাম পাশে অর্থাৎ রঙ সাইটে হঠাৎ অবস্হান করায় সাইকেল আরোহীরা রাস্তায় কোন ফাঁকা জায়গা না পেয়ে পিকআপের সামনে ধাক্কা দিলে মটর সাইকেল আরোহীরা পাশের খালে চিটকে পড়ে মারাত্বক জখম হয়।
জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম ঘটনাস্হলে জানান, পিকআপ গাড়ীটি রংসাইডে অবস্থান করায় মোটরসাইকেল আরোহীরা কোনো উপায় না দেখে পিকআপ গাড়ীর সাথে ধাক্কা লাগে। আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!