রহস্যজনক মৃত্যু- জুড়ীতে ঘরের মেঝ ও রাস্তা থেকে চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রহস্যজনক মৃত্যু- জুড়ীতে ঘরের মেঝ ও রাস্তা থেকে চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

জুড়ীতে বসতঘরের মেঝ ও বাড়ির সামনের রাস্তা থেকে চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হচ্ছেন- দিলীপ বোনার্জি (৪৭) ও তার স্ত্রী সারি বোনার্জি (৩৮)। তারা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা-বাগানের এলবিনটিলা ফাঁড়ি বাগানের ১২ নম্বর লাইনের বাসিন্দা। সারি চা বাগানের নিয়মিত শ্রমিক। নিহত দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শনিবার রাতে ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ হস্তান্তর করেছে।

Manual2 Ad Code

জানা গেছে, নিহত সারি বোনার্জির শিশুপুত্র লিটন বোনার্জি (৮) শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের মেঝেতে তার মা সারি বোনার্জি পড়ে আছেন। ডাকাডাকি করলেও মা সাড়া দিচ্ছন না। এরপর বাড়ির রাস্তায় গিয়ে দেখে বাবা দিলীপ বোনার্জিও পড়ে আছে। ডাকাডাকি করে তারও সাড়া পায়নি। প্রতিবেশীদের জানালে তারা গিয়ে দেখেন, দুজনই মারা গেছেন। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে শনিবার রাতে পুলিশ স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করেছে।

Manual4 Ad Code

জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, নিহত দিলীপ বোনার্জি ও তার স্ত্রী সারি বোনার্জির লাশের ময়না তদন্ত শেষে শনিবার রাতে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্ত ও ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!