কমলগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

Manual1 Ad Code

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলির সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলমান আলী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম কিবরিয়া শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, বিশিষ্ট ব্যবসায়ী শংকর লাল সাহা, মো. কামাল উদ্দিন প্রমুখ।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে জুলাই-২৪ স্মারক বৃক্ষ রোপণ ও আইসিটি কক্ষের কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!