মৌলভীবাজারে ইকোপার্ক এলাকায় অবৈধ টিলা কর্তনে ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন : বালু লুটপা‌টের ঘটনায় ৫‌টি মামলায় গ্রেপ্তার ২

মৌলভীবাজারে ইকোপার্ক এলাকায় অবৈধ টিলা কর্তনে ৫০ হাজার টাকা জরিমানা

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, মৌলভীবাজার::

Manual4 Ad Code

মৌলভীবাজার সদর উপজেলার ইকোপার্ক এলাকায় অবৈধভাবে টিলা কর্তনের দায়ে অভিযুক্ত টিলা মালিক শাহআলমকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার ও উপজেলা ভূমি অফিস যৌথভাবে এই অভিযান চালিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম জানান, মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর, কালেঙ্গা ও জগন্নাথপুর এলাকাটি পাহাড়ী হওয়ায় এখানে প্রত্যেকটি এলাকায় কমবেশি পাহাড়/টিলা কর্তনের অভিযোগ পাওয়া যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে টিলা কর্তনের প্রমাণ পাওয়ায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিলা কর্তনকারিদের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!