২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা কলেজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা কলেজ

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় কলেজের পক্ষে অংশ নেয় বিজ্ঞান বিভাগের মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুছরাত জাহান রিয়া।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই মাসে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। রোববার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথমস্থান অর্জন করেছে।

এদিকে প্রতিযোগিতায় দেশের সেরা হওয়ার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি কলেজকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

কলেজের এ সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানতে বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

Manual5 Ad Code

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের অধ্যাপক সঞ্জিত কান্তি দেব ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেন, কলেজের বিজ্ঞান বিভাগের মেয়েরা  ২৪ এর রঙে গ্রাফিতি অঙ্কনে জাতীয় পর্যায়ে চ‍্যাম্পিয়ন হয়ে বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। আমার প্রিয় প্রতিষ্ঠান বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এ অর্জন শুধু আমাদের নয়, এ অর্জন পুরো বড়লেখাবাসীর। বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে ।

Manual8 Ad Code

তবে কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন বলেন, আমার সর্বশেষ কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ তথা বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।

 

এবে/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!