১৭ বছরেও জনগণের হৃদয় থেকে তারেক রহমানকে মুছে ফেলা যায়নি : শরীফুল হক সাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

১৭ বছরেও জনগণের হৃদয় থেকে তারেক রহমানকে মুছে ফেলা যায়নি : শরীফুল হক সাজু

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলেছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশত্যাগে বাধ্য হয়। সেই ঐতিহাসিক বিজয়ের এক বছর পূর্তিতে আজকের এই বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দেশের ছাত্র-জনতা ও প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনেই এই বিজয় সম্ভব হয়েছিল।

Manual3 Ad Code

তিনি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনে উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালি পরবর্তী এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যখন দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছিলেন, তখনই একটি গোষ্ঠী গুপ্ত হামলা ও গুজব ছড়ানো শুরু করেছে। অথচ ১৭ বছর তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যায়নি। টেকনাফ থেকে তেতুলিয়া-সারা বাংলাদেশে তারেক রহমানের জনপ্রিয়তা রয়েছে। যখনই তারা দেখছে-তারেক রহমান দেশে বীরের বেশে আসবেন। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তখনই তারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আবারও আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

Manual4 Ad Code

কেন্দ্রীয় যুবদলের সাবেক সাবেক এই নেতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা আশা করেছিলাম, এক বছরের মধ্যে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আবারও আমরা দেশে স্বৈরশাসনের গন্ধ পাচ্ছি। নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের উত্তরসূরিরা গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতক্ষণ না গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ দেশের মানুষের নিরাপত্তা, আইনের শাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন। এতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিঠু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, সুজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বখত মুসা, উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!