জবিতে নারীদের ‘পর্দা’ কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জবিতে নারীদের ‘পর্দা’ কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :: ‘পর্দা’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ প্রতিবাদ জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

Manual8 Ad Code

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, ‘আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটূক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। ৫ আগস্টের পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে?’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, ‘পর্দা আমাদের অধিকার। এ নিয়ে কটূক্তি করা স্বাভাবিক মানসিকতার পরিচয় নয়।

Manual2 Ad Code

দর্শন বিভাগের শিক্ষার্থী বুশরা বলেন, ‘তার মন্তব্যের মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে ভবিষ্যতে পর্দা করে চলা নারীদের নিয়ে কেউ কটূক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।’

Manual8 Ad Code

এর আগে, গতকাল শনিবার ( ৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের সঙ্গে শাখা ইসলামী ছাত্রী সংস্থার সদস্যদের সাক্ষাতের ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ভাবে শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!