নিটারে বর্ণিল আয়োজনে আয়োজিত নবীনবরণ ২০২৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা 

নিটারে বর্ণিল আয়োজনে আয়োজিত নবীনবরণ ২০২৫

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code
নিটার প্রতিবেদনঃ
সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ গত ১৪ই আগস্ট, ২০২৫ (বৃহস্পতিবার) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নিটার প্রশাসনের উদ্যোগে আয়োজিত “নবীনবরণ ২০২৫”। সকাল থেকে রাত অবধি চলা এ আয়োজনে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর পরিচালক জনাব শওকত আজিজ রাসেল। ব্যস্ততার কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমে পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা সভায় অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার এক পর্যায়ে নিটারের পরিচালক জনাব ড. মোঃ আশেকুল আলম রানা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিটার কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ পর্বে শিক্ষার্থীরা উপস্থাপন করেন নাচ, গান ও আবৃত্তি। রাতের প্রধান আকর্ষণ ছিল দেশবরেণ্য সংগীত ব্যান্ড “আর্টসেল” ও “লেভেল ফাইভ”-এর মনোমুগ্ধকর পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানটি শেষ হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!