কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি ::

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন  উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুড়িগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ উমর ফারখ, সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট আশরাফ আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদস্য, সাংবাদিক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব,  পৌর বিএনপির আহবায়ক মো: মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির,সাধারন সম্পাদক নাদিম আহমেদ,সহ-সভাপতি, মাসুদ রানা বাবু,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মোরশেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,সোহেল রানা,আশরাফুল ইসলাম বিপুল, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি সহ বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!