আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা যুগিয়েছে- শিবির সভাপতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটাতে অনুপ্রেরণা যুগিয়েছে- শিবির সভাপতি

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের যে পরিমান অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।
শনিবার (১৬ আগস্ট) উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যন্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদরাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় না। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্ন পূরণে করতে হবে। তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
উলিপুর উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত্য রাখেন, প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী। অনুষ্ঠানে জেলা-উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার প্রায় চার হাজার কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!