বড়লেখায় দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র উদ্যোগে সোমবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে অসহায় দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আর্তমানবতার সেবায় বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে দীর্ঘদিন ধরে বড়লেখা উপজেলাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নানামূখি সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া নারী-পুরুষ ও শিশুদের ভাগ্যউন্নয়নে অসামান্য অবদান রাখায় সম্প্রতি সংগঠনটি ইংল্যান্ডের চ্যারিটি কমিশনের অনুমোদন লাভ করেছে।

Manual4 Ad Code

ফাউন্ডেশনের উপদেষ্টা লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবক জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এমরান আহমদের পরিচালনায় অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিনভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র বড়লেখা উপজেলার প্রধান সমন্বয়কারী রেজাউল ইসলাম মিন্টু, সংগঠনের বাংলাদেশ সফররত সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!