বিএসএফের পুশইন- বড়লেখা সীমান্তে ১ বাংলাদেশিসহ ১৮ রোহিঙ্গা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বিএসএফের পুশইন- বড়লেখা সীমান্তে ১ বাংলাদেশিসহ ১৮ রোহিঙ্গা আটক

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ১ জন অবৈধ বাংলাদেশি নাগরিক এবং নারী, শিশুসহ ১৭ জন রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার সকালে সীমান্ত রেখা হতে ৫শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরের শাহবাজপুর চা বাগান এলাকা থেকে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী তাদেরকে আটক করেছে। পরিচয় শনাক্তের পর সন্ধ্যায় বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করেছে।

Manual1 Ad Code

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ বাংলাদেশি নাগরিক রয়েছেন। অপর ১৭ জন রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল।

Manual4 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (পরিচালক) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ভারত হতে বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুশইনকৃত সর্বমোট ১৮ জনকে বিজিবির টহলদল সীমান্তের ৫শ’ গজ অভ্যন্তর থেকে আটক করেছে। এদের পরিচয় শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!