কুড়িগ্রামে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে দলীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কুড়িগ্রামে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে দলীয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের চিলমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতা দেখিয়ে কর্তৃপক্ষের নিকট মৌখিক ছুটি নিয়ে তিনি বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন। শিক্ষক জিয়ারা খাতুন রোজি অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।
জানাযায়, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে চিলমারী উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় বিএনপির অনুষ্ঠানে শিক্ষক জিয়ারা খাতুন রোজি র‍্যালির সম্মুখ সারিতে অবস্থান করেন।
তিনি বুধবার (0৩ আগস্ট) সকাল ১০টায় অসুস্থতার কারণ জানিয়ে মুঠোফোনে সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন এর কাছ থেকে মৌখিক ছুটি নিয়েছিল।
সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ছুটি নিয়ে রাজনৈতিক বা জনসম্পৃক্ত কর্মকান্ড অংশগ্রহণ করা সরকারি শৃঙ্খলা ভঙ্গের সামিল। এ ধরনের কাজ সরকারি চাকরিজীবীর নৈপুণ্য ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
এবিষয়ে উপজেলা বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জানান, শিক্ষক জিয়ারা খাতুন রোজি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক। তিনি আজকের আনন্দ র‌্যালীতে অংশ গ্রহণ করেছেন।
দলীয় পদে থাকা এবং বিএনপির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বীকার করে শিক্ষক জিয়ারা খাতুন রোজি বলেন, ‘স্কুল থেকে ছুটি নিয়ে তিনি দলীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও এটি চাকুরি বিধি অনুযায়ী ঠিক নয়। আগামী ৬ মাসের মধ্যে তিনি চাকুরি অথবা রাজনীতি যে কোন একটি বেছে নিবেন বলেও নিশ্চিত করেন।
চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন,ওই শিক্ষিকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক জানতে পেরে তার দলীয় পরিচয়ের তালিকা সংগ্রহ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!