ডাকসুতে বিজয় : কুড়িগ্রামে শিবিরের দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ডাকসুতে বিজয় : কুড়িগ্রামে শিবিরের দোয়া মাহফিল

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ ইসলামী  ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ‘ নিরুঙ্কুশ ও অভূতপূর্ ‘  বিজয়ে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভার  আয়োজন করেছে জেলা ছাত্রশিবির। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় সংগঠনের জেলা কার্লয়ে এই আয়োজন করা হয়।

ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।

প্রধান অতিথি আতাউর রহমান তার বক্তব্যে বলেন, ‘ ডাকসুর মত ছাত্রশিবিরকে দেশের সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতামত প্রতিফলিত হওয়ায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’

Manual5 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত শিবির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উদ্দেশে  আতাউর রহমান বলেন, ‘ শিক্ষা বলতে বোঝায়- প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল (সা.) এর সুন্নাহ ও ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয়। বরং মানব জীবনের সব দিক- আচার-আচরণ, নৈতিকতা,  সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, সব কিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি । ’

Manual2 Ad Code

জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উপস্থিততে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!