শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::

‘‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ^ গড়ি’’ এই শ্লোগান নিয়ে সারা দেশেনে ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে এগারোটায় কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক শান্তির পথযাত্রা বের হয়ে চৌমুনায় মানববন্ধনে মিলিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদ।

Manual1 Ad Code

সংগঠনের কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর বিএনপি নেতা মোঃ শামীম আহমদ, মোঃ আনোয়ারুল ইসলাম, মাওলানা এম এ রহিম নোমানী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য নিতেশ সূত্রধর এবং শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল দেব প্রমুখ।

Manual5 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির উপদেষ্টা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক অ্যাম্বাসেডর ও সনাক সদস্য কাজী আসমা আক্তার, অ্যাম্বাসেডর শিক্ষিকি নাফিজা তাবাসসুম ফারিহাম সাংবাদিক ঝলক দত্তসহ শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!