মোগলাবাজার রেল দূর্ঘটনাস্থল মেরামত শেষে কুলাউড়ায় ফেরার পথে রেল কর্মকর্তার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

মোগলাবাজার রেল দূর্ঘটনাস্থল মেরামত শেষে কুলাউড়ায় ফেরার পথে রেল কর্মকর্তার মৃত্যু

  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া  :: সিলেটের মোগলাবাজার রেল স্টেশনে দূর্ঘটনাকবলিত স্থান সারারাত মেরামত কাজ শেষে বুধবার ০৮ অক্টোবর ভোরে কর্মস্থল কুলাউড়ায় ফেরার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেছেন সিলেট কুলাউড়া সেকশনের ইনচার্জ মোজাম্মেল হক (৫২)। তিনি  বাংলাদেশ রেলওয়ের কুলাউড়ার এস,এস,এই (ওয়ে) পদে দায়িত্বরত কর্মকর্তা।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, মঙ্গলবার ০৭ অক্টোবর ভোরে সিলেটের মোগলাবাজার স্টেশনে আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দূর্ঘটানা কবলিত হলে সেখানে লাইন মেরামত কাজে অংশ নেন রেলওয়ে কর্মকর্তা মোজাম্মেল হক। সারাদিন এবং সারারাত মেরামত কাজে অংশ নিয়ে কাজ সম্পন্ন হলে ভোরে সহকর্মীর মোটরসাইকেল যোগে কর্মস্থল কুলাউড়ায় ফিরছিলেন মোজাম্মেল হক। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের শ্রীপুর বাজার এলাকায় মোজাম্মেল হকসহ অপর সহযোগি মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন। তবে কিভাবে মোটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়, তা কেউ বলতে পারেননি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সকাল ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী ও ২ পুত্র রেখে গেছেন। সিলেট ওসমানী হাসপাতাল থেকে তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফন করা হবে।  মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি।  তাঁর মৃত্যুতে কুলাউড়া জংশন স্টেশনের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!