নিটারে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে যাত্রা শুরু ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিটারে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়ে যাত্রা শুরু ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের

  • রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code
প্রতিবেদনঃ সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ ১২ই অক্টোবর, ২০২৫ইং (রোববার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নিটারের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো নিটারের ১৫তম ব্যাচের একাডেমিক কার্যক্রমের নতুন অধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ সহ বর্তমান শিক্ষার্থীরা। যদিও প্রথম দিনে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হয়নি, তবে শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনা দেন। তাঁদের জীবনমুখী উপদেশ ও অভিজ্ঞতা নবীনদের বাস্তব জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হয়।
শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের নয়, বরং আত্মউন্নয়ন ও বাস্তব জীবনের প্রস্তুতি নেওয়ার সময়। তাঁরা নবীন শিক্ষার্থীদের দায়িত্বশীল, সৃজনশীল ও মানবিক মূল্যবোধে গড়ে উঠার আহ্বান জানান।
এসময় নতুন শিক্ষার্থীরা নিজেদের নতুন পরিবেশ ও শিক্ষক-সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। দিনব্যাপী আয়োজনটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক, যা নবীনদের কাছে নিটার জীবনের স্মরণীয় সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews