মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

মান্দায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময়

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি ::

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এমএ মতিন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে মান্দা উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ স্কুল অ্যান্ড কলেজ ও ভারশোঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এর আগে, রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেন এম এ মতীন।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বেলাল,এ্যাড. মিজানুর রহমান, সিদ্দিক হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সাকলাইন চারু, সাধারণ সম্পাদক গোলাম নবী কাবুল এবং সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রমুখ ।

Manual1 Ad Code

এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!