বড়লেখায় জেলা শিক্ষা অফিসারের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় জেলা শিক্ষা অফিসারের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম ও সহকারি জেলা শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী গত সোমবার বড়লেখা উপজেলার ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তারা বিভিন্ন বিদ্যালয়ে চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজের অগ্রগতির ও একাডেমিক (পাঠদান) কার্যক্রমের খোঁজ খবর নেন। গুনগুত মানসম্পন্ন পাঠদানে শিক্ষকদের নানা দিক নির্দেশনা প্রদান করেন।

Manual8 Ad Code

Manual5 Ad Code

জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম উপজেলার দাসেরবাজার, দক্ষিন বাগিরপার, ঘগড়া, হাকালুকি, বড়ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী উপজেলার তালিমপুর, ছোটলেখা ও ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন বড়লেখা উপজেলা শিক্ষা অফিসার একেএম জোবায়ের আলম ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews