বড়লেখায় সাড়ে ৪ বছর পর নিজস্ব ভবনে ফিরল ইউনিয়ন পরিষদ কার্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় সাড়ে ৪ বছর পর নিজস্ব ভবনে ফিরল ইউনিয়ন পরিষদ কার্যালয়

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) পরিষদ কার্যালয় সাড়ে ৪ বছর পর ফিরেছে নিজস্ব ভবনে। ২০২১ সালের ২৫ এপ্রিল ইউনিয়ন পরিষদ ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি কক্ষসহ ভবন, কার্যালয়ের সকল নথিপত্র, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

Manual2 Ad Code

দীর্ঘ সাড়ে ৪ বছর ভাড়া দোকানে কার্যক্রম চালানো হয় ইউনিয়ন পরিষদের। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসি পোয়ান নানা ভোগান্তি। প্রায় এক বছর পর জেলা পরিষদের অর্থায়নের নির্মাণ কাজ শুরু হয় নতুন ভবনের। অবশেষে নির্মাণ কাজ শেষ হলে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনও গালিব চৌধুরী।

Manual1 Ad Code

ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আহমেদ জাকারিয়ার সঞ্চালনায় নবনির্মিত ভবনের উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগন আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন, সর্বোচ্চ সেবা দিয়ে তাদের এই সম্মানের বদলা ও মর্যাদা দিতে হবে। তিনি ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অনিবন্ধিত শিশুদের খোঁজে বের করে জন্মনিবন্ধন ও মৃত ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন করার আহ্বান জানান। তিনি প্রত্যেক ইউপি সদস্যকে মাসে কমপক্ষে ছয়টি করে জন্মনিবন্ধন করানোর জোরালো তাগিদ দিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!