বড়লেখায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

বড়লেখায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা থানাধীন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার কবিরা গ্রামের কাটাখাল ব্রিজের পশ্চিম পাশের রাস্তার নিচে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- উপজেলার কবিরা গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের ছোট বাকাইল মধ্যপাড়া গ্রামের মকুল মিয়ার ছেলে এবং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কবিরা গ্রামের আলী ব্রিকস ফিল্ডের কর্মচারি ইউসুফ মিয়া (৩২)।

থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews