মনোনয়ন নয়, ধানের শীষকে বিজয়ী করাই মুল লক্ষ্য : সাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মনোনয়ন নয়, ধানের শীষকে বিজয়ী করাই মুল লক্ষ্য : সাজু

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::  মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজুর সমর্থনে পৌরশহরে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল ও সমাবেশে বড়লেখা ও জুড়ি উপজেলা বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহন করেন।

Manual1 Ad Code

গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু বলেন, বিএনপির মনোনয়ন পাওয়াই তার মুল লক্ষ্য নয়, তার লক্ষ্য হচ্ছে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষকে বিজয়ী করা। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা তোলে ধরা।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ধানের শীষের মনোনয়ন না পেলেও বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে, তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার পর্যটন, যোগযোগ, শিক্ষাঙ্গণ, ক্রিড়াঙ্গণের উন্নয়ন ও গণমানুষের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কাজ করবেন।

সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান তোতাব আলী, জুড়ী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!