বড়লেখায় পদক্ষেপের উদ্যোগে তারুণ্যের উৎসব ও ফ্রি চিকিৎসা ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

বড়লেখায় পদক্ষেপের উদ্যোগে তারুণ্যের উৎসব ও ফ্রি চিকিৎসা ক্যাম্প

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার হাকালুকি উচ্চ বিদ্যালয় মাঠে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখা এসব অনুষ্ঠানমালা, ফ্রি চিকিৎসা সেবা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান।

Manual3 Ad Code

কর্মসূচীর সমন্বয়কারী ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার ম্যানেজার শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও পদক্ষেপ বৈকালী স্কুলের শিক্ষক সুপতা রাণী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মানবিক উন্নয়ন সংস্থ্যা পদক্ষেপ’র এরিয়া ম্যানেজার (সিলেট) মো.আবু হানিফ।

Manual5 Ad Code

Manual6 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান। বক্তব্য দেন কর্মসূচীর সহ-সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা সবুজ দাস চয়ন প্রমূখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!