পতাকা বৈঠক শেষে ভারতে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন কুলাউড়ার এক দম্পতির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

পতাকা বৈঠক শেষে ভারতে ফেলে আসা স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন কুলাউড়ার এক দম্পতির

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। পরে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। তবে, তারা বাংলাদেশে ফিরলেও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে আসেন। অবশেষে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ব্যাগটি তাদের হাতে তোলে দিয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবি’র নিকট হস্তান্তর করলে তারা নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু, ভারতে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য দম্পতি সেখানে ১টি ব্যাগ ফেলে আসেন যা পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করে। এর প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশী নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাদের বলে নিশ্চিত করেন। উক্ত ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাদেরকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিজিবির ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা আনুমানিক ২.৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তারা বুঝে নিয়েছেন।

Manual5 Ad Code

Manual6 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তোলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!