আত্রাইয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর ওয়ার্ড কমিটি গঠন

  • শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

Manual2 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি​::
সভাপতি আলহাজ্ব মো. আফতাব হোসেন এবং সাধারণ সম্পাদক হাফেজ মো. আক্তার হোসেন। নওগাঁ জেলার আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৫ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেল ৪টায় বড়ডাঙ্গা গ্রামের বকুলতলায় এই উপলক্ষে এক সম্মেলনের আয়োজন করা হয়।
​সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উপদেষ্টা খন্দকার রফিক এর সভাপতিত্বে এবং গোলাম মেহেরাব আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।
​প্রধান অতিথি মো. খবিরুল ইসলাম তাঁর বক্তব্যে এলাকার সেবামূলক কাজে নতুন কমিটির সদস্যদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী বরাবরই মানুষের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের এই নতুন কমিটি গঠনের উদ্দেশ্য শুধু সাংগঠনিক নয়, বরং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো।
আমরা চাই প্রতিটি সদস্য যেন এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়নে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
এবং সবার প্রতি আমাদের একটাই আহ্বান-আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখি।
​সম্মেলনে ওয়ার্ডের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. আফতাব হোসেনকে সভাপতি এবং হাফেজ মো. আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
​এ সময় আরও উপস্থিত ছিলেন, সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল মানিক, সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান-সহ সাহাগোলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীগণ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!