জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগ- জুড়ী দক্ষিণকে হারিয়ে জুড়ী উত্তর চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগ- জুড়ী দক্ষিণকে হারিয়ে জুড়ী উত্তর চ্যাম্পিয়ন

  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগ-২০২৫ এর ফাইনাল ম্যাচ শুক্রবার বিকালে রত্না চা বাগান ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জুড়ী দক্ষিণ ফুটবল টিমকে ৩-০ গোলে হারিয়ে জুড়ী উত্তর ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছে।

Manual7 Ad Code

‘শক্ত মোদের মনোবল, বাঁচিয়ে রাখবো ফুটবল’ এ মূল মন্ত্রকে ধারণ করে ‘আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়’ নামক ক্রীড়া সংগঠন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।

Manual1 Ad Code

পুরস্কার বিতরণী সভায় কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার ৮ জন সাবেক কৃতী ফুটবলারকে ‘আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়’ ক্রীড়া সংগঠন সংবর্ধনা দিয়েছে।

সংগঠনের ও লীগ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারাভাষ্যকার মো. আব্দুল হাকিম ইমন ও ডা. নজরুল ইসলাম নয়নের যৌথ সঞ্চালনায় লীগের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লীগের উদ্বোধক ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় হাজী মো. শফিক উদ্দিন।

Manual7 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আলোকিত পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্সী শরীফুল ইসলাম। সম্মানীত অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ুম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান, আমির উদ্দিন, কাবুল পাল, সুনাম উদ্দিন সুনাম, বৈরাগী বাজার ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এসএম মানিক, লীগ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ-সভাপতি আকমল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, দেশে এই প্রথম বার এ বছরের গত ১৫ আগষ্ট ‘আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়’ নামক ক্রীড়া সংগঠনটি অত্র সোনালী অতীত ফুটবল লীগের আয়োজন করে। অতি সফলতার সহিত পরিসমাপ্তি ঘটিয়ে ফুটবল প্রেমীদের প্রসংশা কুড়ায়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!