কুলাউড়ায় যুবলীগ নেতার উপর মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় যুবলীগ নেতার উপর মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের উপর মিথ্যা মামলা এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকালে এলাকাবাসীর ব্যনারে স্থানীয় চৌধুরী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

রাউৎগাও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বকস ও খসরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সৈয়দ জামিল উদ্দিন নাহিদ ,

কুলাউড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, কুলাউড়া রবিরবাজার সিএনজি মালিক সমিতির সভাপতি আকবর আলী আকুল, চৌধুরী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ লুৎফুর রহমান, রাউৎ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিপন খান, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, আজহার মাহির প্রমুখ।

Manual5 Ad Code

আয়োজিত সমাবেশে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদক, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের উপর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জোর দাবী জানান বক্তারা। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!