বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : র‌্যালি আলোচনা ও প্রদর্শনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ : র‌্যালি আলোচনা ও প্রদর্শনী

  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী ষ্টল খোলা হয়েছে।

Manual1 Ad Code

পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ডেইরি মালিক এসোসিয়েশনের সভাপতি খামারি আব্দুর রহিম মো. ইমতিয়াজ চৌধুরী, সহসভাপতি আব্দুল জব্বার প্রমুখ।

Manual6 Ad Code

এদিকে সমাপনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে মোট ৭ টি ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার (সার্টিফিকেট ও নগদ অর্থ) প্রদান করা হয়। গাভী ক্যাটাগরি ৩টি, মোটাতাজা ৩টি, ছাগল/ভেড়া ৩টি, হাঁস-মুরগিতে ৩টি, শৌখিন প্রাণি/পাখিতে ৩টি, প্রযুক্তিতে ১টি ও একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!