কুলাউড়ার মুরইছড়া  সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে  যুবক নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার মুরইছড়া  সীমান্তে  ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে  যুবক নিহত

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের মুরই ছড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর  ১ টায় সুখিরাম উরাং (২৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত সুখিরাম উরাং মুরই ছড়া বস্তির দাসনু উরাং এর পুত্র।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মুরইছড়া সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে কোন কারণ ছাড়াই সুখিরাম উরাং এর উপর গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন জানান, নিহত সুখিরাম উরাং পেছনে ডানপাশের পাজরে গুলিবিদ্ধ হন। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সি ও লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, মুরই ছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি ভারতীয় বিএসএফ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় দু ‘দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!