বড়লেখায় মহিলা আ’লীগের স্বঘোষিত সভাপতি জেলি ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বড়লেখায় মহিলা আ’লীগের স্বঘোষিত সভাপতি জেলি !

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ

এইবেলা, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা মহিলা আওয়ামী লীগের স্বঘোষিত সভাপতি জেবিন নাহার জেলি ! দীর্ঘদিন ধরে তিনি এ পদ ব্যবহার করে ব্যানার, ফেস্টুন টানিয়ে উপজেলা জুড়ে চালাচ্ছেন প্রচারনা। প্রভাব বিস্তারের চেষ্টায় দাপিয়ে বেড়ান জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের দপ্তরে। প্রতি মুহূর্তে নাম ভাঙ্গান স্থানীয় সংসদ সদস্য ও সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের। জেবিন নাহার জেলি নিজেকে মহিলা আওয়ামী লীগের সভাপতি পরিচয় দিলেও মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগ বলছে, এ নামে বড়লেখা মহিলা আওয়ামী লীগে কেউ নেই।

Manual2 Ad Code

দলের উপজেলা পর্যায়ের নেতারাও জেলির কর্মকান্ডে বেশ বিব্রত। অনেক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত এবং এখনই নাটাই টেনে ধরতে দলের সিনিয়র নেতাদের দৃষ্ঠি আকর্ষণ করছেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি জানান, জেবিন নাহার জেলি বড়লেখা মহিলা আওয়ামী লীগে সভাপতি তো নয়-ই, এমনকি এ নামে কোন কর্মীও নেই। সোমবার রাতে এ বিষয়ে তিনি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতি দিয়েছেন।

Manual1 Ad Code

বিবৃতিতে বলেছেন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় শাহিদা আক্তারের নেতৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি রয়েছে। এর আহ্বায়ক শাহিদা আক্তার। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বড়লেখা উপজেলায় জনৈক জেবিন নাহার জেলি নিজেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দাবি করে ব্যানার, পোস্টারসহ প্রচার-প্রচারনা করছেন। কার্যত জেবিন নাহার জেলি নামে বড়লেখা মহিলা আওয়ামী লীগের কোন সদস্য নাই বা তার সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নাই। বিবৃতিতে আরও বলা হয়, এ রকম প্রচার, প্রচারণা হতে বিরত থাকার জন্য তাকে নির্দেশ প্রদান করা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা মহিলা আওয়ামী লীগের সভাপতি দাবি করে প্রচারণা চালানো জেবিন নাহার জেলি জানান, তিনি দেড় বছর ধরে এ পদ ব্যবহার করছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বললে তিনি পদ ছেড়ে দিবেন।

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি জানান, তিনি কাউকে পদ দিতে পারেন না, আবার ছাড়ার কথাও বলতে পারেন না। এটা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়। জেবিন নাহার জেলির বিষয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি সোমবার রাতে বিবৃতি দিয়েছেন।

বড়লেখা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদা আক্তার বলেন, ‘সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয় জেবিন নাহার জেলি নিজেকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দাবি করে প্রচারণা করছেন। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তার কার্যক্রমে সবাই বিব্রত। বিষয়টি আমরা দলীয় নেতৃবৃন্দকে জানিয়েছি। স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে। এ বিষয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।’

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি জানান, ‘বড়লেখায় মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি রয়েছে। এর আহ্বায়ক শাহিদা আক্তার। সভাপতি দাবি করে প্রচারণা চালানো মহিলা দলের কর্মীও নয়। এ মহিলা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বিষয়টি পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসিকেও অবগত করেছি। প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!