জুড়ীতে উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপনে থানা পুলিশের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপনে থানা পুলিশের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

মাইকেল নংরুম, জুড়ী থেকে::

জুড়ী পুলিশ প্রশাসনের উদ্যোগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী থানা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জুড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।সভায় ওসি

Manual5 Ad Code

দিলীপ কান্ত নাথ বলেন- বড়দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কোন অবস্থাতেই কোন মাদক কিংবা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। ফানুস উড়ানোর সময় সতর্ক থাকতে হবে, যাতে বিদ্যুতের তার বা বাসাবাড়িতে কোন দূর্ঘটনা না ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ‘শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সকলের দায়িত্ব রয়েছে। জুড়ী থানা পুলিশ সর্বোচ্চ আইনগত সেবা দিতে বদ্ধপরিকর। যে কোনো সমস্যায় নির্ভয়ে পুলিশের সহায়তা নেবেন।’

Manual7 Ad Code

সভায় বিভিন্ন চার্চের (মন্ডলী) প্রতিনিধিরা তাদের নিরাপত্তা, সামাজিক সমস্যাসমূহ এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, থানার তদন্ত ওসি মো. জহিরুল হক, সেকেন্ড অফিসার সুবির পাল, এস আই ফরহাদ মিয়া, এস আই মুজিবুর রহমান, রাংবা বালাং (চার্চের প্রধান) এসোসিয়েশন উপজেলা কমিটির সভাপতি আমরুশ সাংমা, সিনিয়র সহ সভাপতি বিং মারলিয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল নংরুম, সাংগঠনিক সম্পাদক সায়মন কাছুয়া, উত্তর কুচাইতল পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি ও পুঞ্জি প্রধান এসপারলেস পঃলং, উপজেলার বিভিন্ন চার্চের প্রধানগন ও থানা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!