জাতীয় সংসদ নির্বাচন : কুলাউড়া আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৫ প্রার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

জাতীয় সংসদ নির্বাচন : কুলাউড়া আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ৫ প্রার্থী

  • সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
মো. শওকতুল ইসলাম শকু, মো. সায়েদ আলী, সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, মো. ফজলুল হক খান সাহেদ এবং এম. জিমিউর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬। আসন্ন এ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Manual7 Ad Code

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের কাছ থেকে এ সকল প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন সংগ্রহকারীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও আল-ইসলাহ নেতা মো. ফজলুল হক খান সাহেদ এবং স্বতন্ত্র প্রার্থী ও পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী।

Manual3 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, এখন পর্যন্ত ৫জন প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বাকী অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!