পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়ালো ৬ দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়ালো ৬ দিন

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সালে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় আরো ছয় দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা আগে ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

Manual3 Ad Code

ইসি জানায়, গত ১৯ নভেম্বর থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার একাধিক দেশে এ নিবন্ধন কার্যক্রম চলছে।

ইসির হিসাব অনুযায়ী, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৬ লাখ ৮০ হাজার ৯২২ জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই সংখ্যা আরও বাড়ছে বলে জানিয়েছে কমিশন।

Manual4 Ad Code

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে গণভোটও হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!