মৌলভীবাজার-১ আসনে বিএনপি জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজার-১ আসনে বিএনপি জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মোট ৭ জন সংসদ সদস্যপ্রার্থী সোমবার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বড়লেখায় সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন সংসদ সদস্যপ্রার্থী।

Manual2 Ad Code

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেলা আড়াইটায় জুড়ীতে সহকারি রিটার্নিং অফিসার ও জুড়ী ইউএনও মো. মারুফ দস্তেগীর এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

Manual8 Ad Code

বড়লেখায় দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমাদানকারি সংসদ সদস্যপ্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মসলিশ ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম ও গণঅধিকার মনোনীত প্রার্থী মো. আব্দুন নুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!