কুলাউড়ার জয়চন্ডীতে শিশু শিক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নয়-ছয় এলাকায় ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ার জয়চন্ডীতে শিশু শিক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নয়-ছয় এলাকায় ক্ষোভ

  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ১৯ নং দিলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার উত্তরপত্র নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে দুই শিক্ষক একে-অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হওয়ায় অভিভাবকসহ এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (তিন বিষয়ে ১৪৯ নম্বর) পেয়ে প্রথম স্থান অর্জন করে ২য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আরেক শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহা (তিন বিষয়ে ১৪৭ নম্বর) পেয়ে ২য় স্থান অর্জন করে ২য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী জান্নাতুল মাওয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম এর মেয়ে।

Manual1 Ad Code

এদিকে ২য় স্থান অর্জনকারী শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহার পিতা সিরাজুল ইসলাম স্বপন বিদ্যালয়ে মেয়ের প্রাপ্ত নম্বর দেখার জন্য প্রধান শিক্ষককে আবেদন করেন।এসময় প্রধান শিক্ষক নম্বর সম্ভলিত রেজিষ্ট্রার খাতা বের করে দেখেন যে, ফাহিয়া ইসলাম মানহার প্রাপ্ত নম্বরে কাটাছেড়া করা। মানহার ইংরেজী বিষয়ে ৫০ কেটে ৪৭ করে মোট প্রাপ্ত নম্বর ১৫০ এর স্থলে ওভাররাইট করে ১৪৭ করা হয়েছে।

Manual2 Ad Code

তাৎক্ষণিক প্রধান শিক্ষক ইংরেজী উত্তরপত্র দেখানোর জন্য সহকারী শিক্ষক আব্দুল হাকিম ও নাজিয়া বেগমকে বলেন। কিন্তু সকল শিক্ষার্থীর উত্তরপত্র গচ্ছিত থাকলেও ফাহিয়া ইসলাম মানহার ইংরেজী বিষয়ের উত্তরপত্রটি পাওয়া যায়নি। এতেই নয়-ছয়ের বিষয়টি সন্দেহ হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিয়া বেগম প্রথম শ্রেণীর ইংরেজী উত্তরপত্র নিরীক্ষা করে মার্কস দিয়েছেন। তিনি বলেন, ফাহিয়া ইসলাম মানহা ইংরেজী বিষয়ে ৫০ মার্কস পেয়েছে। তিনি সকল উত্তরপত্র স্কুলে জমা দিয়েছেন। উত্তরপত্র দেখেই রেজিষ্ট্রারে নম্বর তুলেছেন শিক্ষক আব্দুল হাকিম এবং নাজিয়া বেগম। সেখানে ৫০ মার্কসে কিভাবে ৪৭ হলো তা নিয়ে তিনিও সন্দিহান।

শিশু শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহার পিতা সিরাজুল ইসলাম স্বপন জানান, আমার মেয়েকে প্রথম থেকে ২য় স্থানে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে ইংরেজী উত্তরপত্রটি সরিয়ে দেওয়া হয়েছে। আমি খবর নিয়ে জেনেছি- আমার মেয়ে ইংরেজীতে ৫০ মার্কস পেয়েছে। তাকে ২য় বানানোর জন্য রেজিষ্ট্রারে নয়-ছয় করে ৫০ এর স্থলে ৪৭ লেখা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন বলেও জানান।

Manual6 Ad Code

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মইনুল ইসলাম, জাবেদ, ওয়াসিম, ঝন্টুসহ অনেকেই জানান, এসব-তো সামান্য নয়-ছয়, এরচেয়েও ভয়ানক নয়-ছয় করা হচ্ছে এখানে। তাদের দাবী- এই বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ এবং লেখা-পড়ার মানোন্নয়ন ফিরিয়ে আনতে হলে স্থানীয় বাসিন্দা সহকারী শিক্ষকদের বদলি করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাউল ইসলাম জানান, ক্লাস শিক্ষক সাফিয়া বেগম উত্তরপত্র জমা দিয়েছেন এবং রেজিষ্ট্রারে নম্বর তুলেছেন সহকারী শিক্ষক আব্দুল হাকিম এবং নাজিয়া বেগম। রেজিষ্ট্রারে অভাররাইট দেখে এবং অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্রটি খুজতে গেলে আর পাওয়া যায়নি। মাত্র ৩০ মিনিটেই উত্তরপত্রটি গায়েব হয়ে যায়। যা আমার সার্ভিসে এই প্রথম। বিষয়টি তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও অবহিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জানান, তিনি প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছেন। উত্তরপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, এটি একটি রহস্যময় কাজ!। আমি দ্রুতই সরেজমিনে গিয়ে সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করবো।#

(নোট- রেজিষ্ট্রার খাতার ছবি সংযুক্ত আছে)

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!