বিজিবি’র অভিযান বড়লেখায় ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় মহিষ জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

বিজিবি’র অভিযান বড়লেখায় ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় মহিষ জব্দ

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। রোববার বিকেলে বিজিবি জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দিয়েছে। চোরকারবারীরা উপজেলার বোবারথল সীমান্ত দিয়ে মহিষগুলো ভারত থেকে পাচার করেছিল।

Manual4 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সীমান্ত এলাকায় লাতু কোম্পানী কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। বিজিবি বোবারথল সীমান্তের মেইন পিলার পিলার ১৩৮০/৩-এস হতে ১৫ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বড়লেখা উপজেলার দক্ষিণ-পশ্চিম মাঝগান্দাই নামক স্থান থেকে ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করে। তবে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বিজিবি শনিবার রাতে বড়লেখা পৌরসভা এলাকার রেলওয়ে যুবকসংঘ মাঠ এলাকা থেকে ভারতীয় অবৈধ মহিষগুলো আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যায়।

Manual6 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, গোপন তথ্যে বিজিবি’র লাতু কোম্পানীর টহল দল ১৫টি অবৈধ ভারতীয় মহিষ আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। রোববার বিকেলে জব্দ মহিষগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!