কুলাউড়া থেকে অপহৃত স্কুল ছাত্রী চুনারুঘাট থেকে উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া থেকে অপহৃত স্কুল ছাত্রী চুনারুঘাট থেকে উদ্ধার

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: 

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর মা কুলাউড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

Manual1 Ad Code

র‌্যাবের একটি দল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর এলাকায় থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী সজল দেব নাথকে (২১) গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

শনিবার (১০ জানুয়ারি) গ্রেফতারকৃত সজলকে কুলাউড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতার হওয়া সজল কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামের উপেন্দ্র দেব নাথের ছেলে। শনিবার (১০ জানুয়ারি) সকালে র‌্যাব এসব তথ্য জানায়।

Manual4 Ad Code

র‌্যাব জানায়, অপহৃত স্কুল ছাত্রী মৌলভীবাজারের একটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। রাস্তায় চলাচলের সময় গ্রেফতারকৃত সজল ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিতো। স্কুলছাত্রী তার কুপ্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক অপহরণ করার হুমকি দেয়।

গত ১ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার হাই স্কুলের সামনে থেকে স্কুলছাত্রীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিকেলে স্কুলছাত্রী বাড়িতে ফিরে না আসায় থানায় মামলা দায়ের করেন তার মা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!