জুড়ীতে আটক ছাত্র সমন্বয়ককে ছাড়তে বাধ্য হলো প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে আটক ছাত্র সমন্বয়ককে ছাড়তে বাধ্য হলো প্রশাসন

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

Manual4 Ad Code

এইবেলা নিউজ:: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রোববার তিন ব্যক্তিকে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করলেও এদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হওয়ায় অনুসারীদের চাপ ও আন্দোলনের মুখে প্রশাসন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। অপর দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

‎প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার (১১ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় অবৈধভাবে মাটি কাটার গোপন সংবাদে সেখানে অভিযান চালান জুড়ী সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ‎ভ্রাম্যমাণ আদালত উত্তর সাগরনাল গ্রামের আব্দুর রশিদের ছেলে জামিল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ফুলতলা বাজারের ফরিদ মিয়ার ছেলে রায়হান আহমদকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ‎

Manual4 Ad Code

এছাড়া মাটি কাটায় সহযোগিতার অভিযোগে বিরইনতলা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে তারেক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তারেক মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত। থানা পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের উপজেলা ভূমি অফিসে নেওয়া হলে অভিযুক্ত তারেক মিয়ার ৪০-৫০ জন অনুসারী সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ‎পরিস্থিতি উত্তপ্ত হলে জুড়ী থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় প্রশাসন তারেক মিয়াকে ছেড়ে দিতে বাধ্য হয়। অপর দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে থানা পুলিশ বিকেলে কারাগারে প্রেরণ করেছে।

‎এব্যাপারে ইউএনও মো. মারুফ দস্তেগীর জানান, অবৈধভাবে মাটি কাটার সময় সহকারি কমিশনার (ভূমি) তিনজনকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এদের একজন অপরাধের দায় স্বীকার করেনি এবং কতিপয় ব্যক্তির বিশৃঙ্খলার সুযোগে সে সটকে পড়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, ভ্রাম্যমাণ আদালতের দণ্ডিত দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করা হলে রোববার বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!