জুড়ীতে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলা : গ্রেফতার আসামির রিমান্ড মঞ্জুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলা : গ্রেফতার আসামির রিমান্ড মঞ্জুর

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, জুড়ী:

Manual5 Ad Code

জুড়ীতে ইউপি সদস্য জাকির হোসেন মনিরকে স্বপরিবারে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার গ্রেফতার আসামি সোহান আহমদ (২৪)-এর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবীর পাল মৌলভীবাজার ৬নং আমলগ্রহণকারী আদলতে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামির তিন দিনের রিমান্ড প্রার্থনা করেন। সোহান আহমদ কুলাউড়া উপজেলার মহেষগৌরি গ্রামের তরমুছ মিয়ার ছেলে।

Manual1 Ad Code

জানা গেছে, জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন মনির গত বছরের ১৪ নভেম্বর রাতের খাওয়া শেষে স্বপরিবারে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান সোয়া তিনটায় আগুনের আলো ও শব্দ শুনে হঠাৎ তার ঘুম ভাঙ্গে। তাৎক্ষনিক উঠে তিনি দেখতে পান বসত ঘরের বারান্দা ও পশ্চিম পার্শ্বে কাঠের জানালায় আগুন জ্বলছে। এ অবস্থায় তিনি ও তার পরিবারের সদস্যরা চিৎকার করলে অজ্ঞাতনামা ৬/৭ ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে ইউপি সদস্যের বাড়ি ও প্রতিবেশীর সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি অজ্ঞাত সিএনজিযোগে রাত তিনটা ২০ মিনিটে বাড়ির পাশে রাস্তায় এসে সিএনজি থেকে নেমে প্লাস্টিকের বোতল হতে বসতঘরের বাহিরের দেয়ালে ও টিনের চালায় কিছু একটা ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

Manual8 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা জুড়ী থানার এসআই সুবীর পাল আসামির একদিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews