মৌলভীবাজার -২ (কুলাউড়া) কেন্দ্রিয় আমীরে জামায়াত শফিকুর রহমানকে উপহার দিতে চায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার -২ (কুলাউড়া) কেন্দ্রিয় আমীরে জামায়াত শফিকুর রহমানকে উপহার দিতে চায়

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার -২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের জন্মমাটি। কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের বাসিন্দা ডাঃ শফিকুর রহমানকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ব্যাপক গুঞ্জন ছিল এই আসনে তিনি প্রার্থী হচ্ছেন। বেশ কয়েকবার দলীয় কর্মসূচিতে ডাঃ শফিকুর রহমানের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময়ে জনমনে তাঁকে নিয়ে বেশ আগ্রহ জন্মে। কিন্তুু শেষমেশ তিনি এই আসনে প্রার্থী হননি।

Manual3 Ad Code

দল ও জোটের প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনীত হন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। আমীরে জামায়াত এর জন্মমাটিতে ১০ দলীয় জোটের চুড়ান্ত প্রার্থী হিসেবে তিনি দিন-রাত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দলের সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছেন তাঁর পাশে। লক্ষ্য একটাই বিজয়ী হয়ে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে এই আসনটি উপহার দেওয়া। যাতে করে ২০০১ সালে ডাঃ শফিকুর রহমান এই আসনে চারদলীয়জোটের প্রার্থী হয়ে ভালো ফল বয়ে আনতে না পারার ক্ষতটাও ঘুচিয়ে নেওয়া। এবারের নির্বাচন একটি চ্যালেন্জ হিসেবে নিচ্ছেন দলের নেতাকর্মীরা। জামায়াতের পাশাপাশি ইসলামী শিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরাও মূল সংগঠনের সাথে কঠোর শ্রম দিচ্ছেন।

Manual4 Ad Code

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি জেনারেল প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, সহ সেক্রেটারি সাইফুল ইসলাম খান, জামায়াত নেতা যুক্তরাজ্য প্রবাসী আশরাফুল আলম রাজা, ব্যবসায়ী আব্দুল জলিল, যুব বিভাগের পৌর সভাপতি সাইফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কুলাউড়ার ১৩ ইউনিয়ন ও পৌর এলাকায় মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিয়েছি। ৫৪ বছরে মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির ফারাক অনেক। দলমত নির্বিশেষে কুলাউড়াবাসী আজ ঐক্যবদ্ধ। তারা দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ । এই বিজয় আমীরে জামায়াত কুলাউড়ার কৃতী সন্তান ডাঃ শফিকুর রহমানকে উপহার দিতে চাই।

Manual5 Ad Code

১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, আমার ইউনিয়ন টিলাগাঁওসহ পুরো কুলাউড়াবাসী পরিবর্তন চায়। অতীতে একাধিকবার অন্য দলগুলোকে ভোট দিয়ে প্রত্যাশিত কোন উন্নয়নই হয়নি। মানুষের ধারণা জন্মেছে এবার রাষ্ট্রক্ষমতায় জামায়াতে ইসলামী যাবে এবং কুলাউড়ার সন্তান ডাঃ শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেন কুলাউড়ার চা-শ্রমিকদের শিক্ষা, চিকিৎসাসহ জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেবো। হিন্দু কমিউনিটি ও চা- বাগানবাসী এবার বিবেক দিয়ে রায় দেবেন। ইনশাআল্লাহ এদের বৃহৎ অংশের সমর্থন আমি পাবো।

তিনি এমপি নির্বাচিত হলে হাকালুকি হাওড়ের উন্নয়ন, পৌর এলাকাসহ অন্যান্য এলাকার জলাবদ্ধতা নিরসন, শহরের নিকটবর্তী উত্তর কুলাউড়া এলাকার ময়লার ভাগাড় দূরে স্থানান্তর, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, কুলাউড়া শহরের প্রধান সমস্যা যানজটের স্থায়ী সমাধানের লক্ষে ৪ লেনে সড়ক উন্নীতকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Manual4 Ad Code

উল্লেখ্য ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী ১৯৯০ সালে ছাত্র শিবিরে যোগদানের মধ্যে দিয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। ৯৩ সালে সিলেট পলিটেকনিকের ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে ছাত্র শিবিরের সিলেট মহানগর সভাপতি, মৌলভীবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ দেড়দশক মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও সর্বশেষ ৩ বছর থেকে জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ২৪ বছর পর মৌলভীবাজার -২ আসনে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী। আর তাঁকে ঘিরে উজ্জীবিত ও ভোটের মাঠে সরব নেতাকর্মী এবং সমর্থকেরা ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!