বড়লেখায় দায়িত্বপ্রাপ্ত অংশীজনের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় দায়িত্বপ্রাপ্ত অংশীজনের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার (২৬ জানুয়ারি) দায়িত্বপ্রাপ্ত অংশীজনদের সাথে সংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি আয়োজিত কর্মশালায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

Manual3 Ad Code

প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও এফআইভিডিবি’র উপজেলা প্রকল্প সমন্বয়ক রুম্মানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার সীমা সিদ্দিকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের দুইজন সহকারি শিক্ষক ও দুইজন ইউপি সচিব।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!