মৌলভীবাজার-১ আসন- বড়লেখা বিএনপিতে ঐক্য, দলের প্রার্থীর পক্ষে অভিমানী নেতারাও নামছেন প্রচারণায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মৌলভীবাজার-১ আসন- বড়লেখা বিএনপিতে ঐক্য, দলের প্রার্থীর পক্ষে অভিমানী নেতারাও নামছেন প্রচারণায়

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যকার দীর্ঘদিনের মান অভিমান ভুলে অবশেষে তাদের মধ্যে দেখা দিল ঐক্যের সুর। বড়লেখা বিএনপির এই ঐক্যে সাধারণ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেছে। তারা বলছেন দীর্ঘদিনের বিভেদ ভুলে বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধ হওয়ায় সাধারণ সমর্থকরা ধানের শীষকে বিজয়ী করতে কোমর বেধে মাঠে কাজ করবেন।

Manual4 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বড়লেখার পশ্চিম গাংকুল এলাকায় একটি কমিনিউটি সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রকাশ্যে একই মঞ্চে দেখা গেছে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদের সাথে বিএনপির মনোনয়ন বঞ্চিত শরফিুল হক সাজু ও বেশ কয়েক বছর ধরে নানা কারণে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ থেকে দূরে থাকা ক্ষুব্দ ও অভিমানি নেতাদের একই মঞ্চে। অনেকেই প্রকাশ্যে ঝাড়লেন তাদের দীর্ঘদিনের ক্ষোভ। অবশেষে অতীতের সকল বিভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে তারা বৃহস্পতিবার থেকে ধানের শীষের প্রচারণায় মাঠে নামছেন বলে ঘোষণা দিলেন।

Manual4 Ad Code

বিএনপির সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালায় ঐক্যবদ্ধ বিএনপির সভায় বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন বিএনপি নেতা মুহিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সিনিয়র সহসভাপতি নছিব আলী, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, বিএনপি নেতা তুতিউর রহমান তোতাব আলী, সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহারকৃত উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বিএনপি নেত্রী আমিনা বেগম ডলি প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বর্তমান অভিমানী গ্রুপের নেতৃবৃন্দের অনুসারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews