আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

Manual5 Ad Code

 ‘কারিগরি শিক্ষা নিলে,দেশ বিদেশে কর্ম মিলে-একটায় লক্ষ, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুণগত শিক্ষা বিস্তারে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি, এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন, ভবিষ্যৎ সম্ভাবনা-কর্মপরিধি ও সফলতা বিষয়ে নওগাঁ আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মোঃ আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

Manual7 Ad Code

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত হয়ে, ক্লাশ টেস্ট,কুইজ টেস্ট,অ্যাসাইমেন্ট,ব্যবহারিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশ গ্রহণ করে ধারাবাহিক মূল্যায়নের শতকরা ৪০ ভাগ নম্বর অর্জন তথা গুণগত কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

সমাবেশে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান,আব্দুস সামাদ,মোছা.রোখসানা খাতুন,মাহামুদা আক্তার মিনি,কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইদ্রিস আলী  প্রমুখ বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

সমাবেশে বক্তারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজেকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করার আহবান জানান।

শেষে অভিভাবকদের সম্মানে ও সকল শিক্ষার্থী,শিক্ষক কর্মচারি এবং সুধিজনদের অংশগ্রহনে প্রীতি ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয় আর এই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও  ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং ২০২৪ ও ২০২৬সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন । #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!