বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ

  • রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে ভারতীয় মদ উদ্ধারের অভিযানকালে মাদক পাচারবারিরা বিজিবির ওপর হামলা চালিয়েছে। ৯৫ বোতল ভারতীয় মদের চালান জব্দের পরই মাদক কারবারিরা ডাকাত ডাকাত বলে বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। এসময় ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিজিবির আভিযানিক দল আত্মরক্ষা করে। শনিবার রাত পৌনে নয়টার দিকে গ্রামের হারিছ আলীর বাড়িতে ঘটনাটি ঘটেছে।

রাত একটা পর্যন্ত বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা হারিছ আলীর বাড়িতে পুনরায় রেট দিয়ে আরো ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে রোববার বিকেলে বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা হয়েছে।

বিজিবি ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি লাতু ও নয়াগ্রাম বিওপির একটি বিশেষ টহলদল শনিবার রাত আট ঘটিকায় বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়ির অদূরে ওঁৎ পেতে থাকে। রাত পৌনে নয়টার দিকে অজ্ঞাত ব্যক্তি মাদকের চালান নিয়ে ঘরে প্রবেশ করা মাত্র বিজিবি হারিছ আলীর ঘরে রেট দিয়ে ৯৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে। এসময় হারিছ আলীর বাড়ির লোকজন ও পাশের ঘরের আত্মীয়স্বজনরা ডাকাত ডাকাত বলে বিজিবির উপর হামলা চালালে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করলেও নিরাপদ স্থান থেকে হারিছ আলীর বাড়ির দিকে নজর রাখে। তবে, চোরাকারবারিদের ইট-পাথরে দুইজন বিজিবি সদস্য আঘাতপ্রাপ্ত হন বলে স্থানীয়রা জানান।

এদিকে বিজিবির ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান, ব্যাটলিয়নের সহকারি পরিচালক, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ ও ইউপি সদস্য। রাত একটার দিকে পুনরায় হারিছ আলীর বাড়িতে রেট দিয়ে আরো ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ (মদ) উদ্ধার করেছে।

Manual5 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, একটি মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশের গোপন সংবাদে সীমান্তবর্তী ইসলামপুর গ্রামের হারিছ আলীর বাড়িতে বিজিবি লাতু ও বিজিবি নয়াগ্রামের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ জব্দ করেন। এরপরই চোরাকারবারিরা সঙ্গবদ্ধভাবে বিজিবির ওপর হামলা চালায়। পরে রাত একটার দিকে পুনরায় অভিযান চালিয়ে আরো ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। রোববার বিকেলে উদ্ধার ভারতীয় মদ থানায় জমা দিয়ে এব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের এবং বিজিবির অভিযানে জব্দ মাদক থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!