বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি

  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্তে মাদক চোরাকারাবরিরা বেপরোয়া। শনিবার রাতে ভারতীয় মদ উদ্ধারের সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। রোববার রাতে বিজিবি তিনজন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে থানায় মামলা করে। সোমবার বিকেলে সাদা পোষাকে পুলিশের একটি দল ওই মামলার এক আসামিকে আটক করলে অপরাপর আসামিরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Manual8 Ad Code

জানা গেছে, শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর গ্রামে মাদক উদ্ধারের অভিযানকালে মাদক চোরাকারবারিরা বিজিবির উপর হামলায় চালায়। এরপরও দুই দফায় বিজিবি ১৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। হামলার ঘটনায় বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা তিন মাদক ব্যবসায়ির নাম উল্লেখ ও আরো ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মাদক আইনে মামলা করেন। ওই মামলার আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। সোমবার বিকেলে প্রধান আসামি জড়াইত আলীকে সাদা পোষাকধারি পুলিশ আটক করলে তার বাবা হারিছ আলীসহ অন্যান্য আসামিদের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Manual1 Ad Code

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিনুল ইসলাম সোমবার সন্ধ্যা ৭টায় জানান, বিজিবির উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে আটক করলে অন্য আসামিরা সহযোগিদের নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। তবে, আসামি গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!