বড়লেখা পৌরসভা নির্বাচন : মেয়র প্রার্থী হতে ইচ্ছুক সমাজসেবক সাইদুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

বড়লেখা পৌরসভা নির্বাচন : মেয়র প্রার্থী হতে ইচ্ছুক সমাজসেবক সাইদুল

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখার তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম আসন্ন পৌরসভা নির্বাচনে নিজের অনুসারী ও সুবিধা বঞ্চিত পৌরবাসী লোকজনের দাবীর মূখে মেয়রপ্রার্থী হতে ইচ্ছুক। ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের আভাস পেয়েই পৌরসভার বিভিন্ন এলাকার তরুণ, যুবক, বয়ঃবৃদ্ধ নারী-পুরুষ তার বাড়িতে গিয়ে মেয়র পদে নির্বাচন করতে তাকে উদ্বুদ্ধ ও মতবিনিময় সভা করছেন।

Manual8 Ad Code

পৌরসভার গাজীটেকা আইলাপুরের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান লতই ও পরিবহণ শ্রমিক নেতা সুমন আহমদ জানান, তরুণ ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার ২ হাজার গরীব-দুঃখী মানুষকে প্রতি রমজানে খাদ্য সহায়তা দিচ্ছেন। সকল শ্রেণীর মানুষের বিপদ-আপদে সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ান। সংক্রমণ ব্যাধি করোনায় খাদ্যসংকটে থাকা ৪ হাজার ২শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করতে গিয়ে ইতিপূর্বে প্রতিপক্ষের মিথ্যা মামলায় কারাবরণও করেছেন। তাকে পৌরমেয়র নির্বাচিত করলে পৌরসভার সার্বিক উন্নয়ন হবে জেনেই সাধারণ লোকজন তাকে মেয়রপ্রার্থী হতে চাপ দিচ্ছেন।

Manual2 Ad Code

মেয়রপ্রার্থী তরুণ ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম জানান, গত পৌরসভা নির্বাচনেও অনুসারীরা তাকে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাপ দিয়েছিলেন। কিন্তু রাজি হননি। দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকার লোকজন বাড়িতে এসে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার চাপ দিচ্ছেন। প্রায় প্রতিদিনই মতবিনিময় সভা করছেন। কোন রাজনৈতিক দলের ব্যানারে নয়, ভোটার-অনুসারীদের দাবীর মূখে ব্যক্তিগত ব্যানারে মেয়রপদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!